Logo

বিডি সমাচার এর ৩য় বর্ষপূর্তি উদযাপন

বিডি সমাচার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিবন্ধিত অনলাইন গণমাধ্যম বিডিসমাচার টোয়েন্টিফোর ডটকমের তৃতীয় বর্ষপূর্তি আড়ম্বরপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, ক্র্যাব সভাপতি ও দৈনিক আমাদের সময়ের ডেপুটি এডিটর মিজান মালিক, দৈনিক বাণিজ্য প্রতিদিন এর সম্পাদক ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য খায়রুল আলম সাগর, সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও টিম পজেটিভ বাংলাদেশের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানী, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম রাসেল ও দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর প্রতিটি দেশেই গর্ব করার মতো অনেক স্থান, স্থাপনা রয়েছে। বিদেশের মাটিতে কেউ যখন প্রশ্ন করেন যে, তোমাদের গর্ব করার মতো কি আছে। মাথা উচু করে বলি বাঙালি জাতির গর্ব করার মতো আছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডি সমাচারের সম্পাদক  মুহসিন হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় আরো উপস্থিত ছিলেন নাজমুল হান্নান, চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান (লিটন), বিডিসমাচার এর সহকারী সম্পাদক মিজানুর রহমান, আলআমিন মুজমদার, সজিব হাসান, মোঃ সাইফুদ্দিন, মোবারক হোসেন,মোঃ আবু হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. কামরুল হাসান হীরা এবং আবদুর রাজ্জাক।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬