Logo

৩ কোম্পানির সাথে চুক্তি সই পদ্মা অয়েলের

পদ্মা অয়েল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল ব্যবসা সম্প্রসারণের জন্য ৩ কোম্পানির সাথে চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ডেল্টা এলপি গ্যাস, লাফস গ্যাস (বাংলাদেশ) এবং যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের সাথে চুক্তি সই করেছে।

চুক্তি অনুযায়ী কোম্পানিটি রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস এবং পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে। কোম্পানিটি প্রতি লিটার এলপিজি বিক্রি করে ৫০ পয়সা কমিশন নেবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬