Logo

মারা গেছেন সাংবাদিক অরুণ বসু

অরুণ বসু
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিক অরুণ বসু আর নেই।  তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

অরুণ বসু করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন। ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।কোভিড-১৯ সংক্রমিত হওয়ার আগে অরুণ বসু ঠান্ডা জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। এই রোগ থেকে সেরে ওঠার পর তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬