Logo

প্রকল্পের উৎপাদন তথ্য জানিয়েছে জিপিএইচ ইস্পাত

GPH ispat
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত নতুন প্রকল্পের উৎপাদন তথ্য জানিয়েছে। বর্তমানে এমএস বিলেট উৎপাদনের ৬০-৬৫ শতাংশ উৎপাদন ক্ষমতা রয়েছে এবং এটা ক্রমাগত বাড়বে।

গত ৫ অক্টোবর ডিএসই কোম্পানিটির সম্প্রসারিত প্রকল্প সম্পর্কে জানতে চাইলে কোম্পানিটি এ তথ্য জানায়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আর এমএস রড উৎপাদন ক্ষমতা প্রায় ৫৫-৬০ শতাংশ রয়েছে এবং এটা ক্রমাগত বাড়ছে।কোম্পানিটি আরও জানায়, মিডিয়াম সেকশন পণ্য যেমন স্টিল বিম, অ্যাঞ্জেল, চ্যানেল, ফ্লাট বার ইত্যাদি এখনও উৎপাদন শুরু  হয় কোভিড-১৯ মহামারির কারণে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬