Logo

বিক্রেতা নেই ২ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীড ও কপারটেক ইন্ডাস্ট্রিজ।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৫৬ মিনিট পর্যন্ত পাওয়ার গ্রীডের স্ক্রিনে ৩৪ লাখ ১ হাজার  ৪৭০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে কপারটেক ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ৭ লাখ  ২৭২টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬