Logo

চট্টগ্রামের হোটেল পেনিনসুলার ভবনের আগুন

চট্টগ্রাম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম জিইসি মোড়ের হোটেল পেনিনসুলার ভবনের বেজম্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আটটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক শামীম আহমদ চৌধুরী।

 

তিনি আরও বলেন, আগুনের সংবাদ পেয়ে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬