Logo

ভাতিজার বল্লমের আঘাতে চাচা নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিসংক্রান্ত বিরোধে ভাতিজার বল্লমের আঘাতে চাচা সাহাব উদ্দিন (৩২) নিহত হয়েছেন। সোমবার (০৪ অক্টোবর) সকাল ১০টায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন।

স্থানীয়রা বলেন, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইরফান উল্ল্যার ছেলে সাহাব উদ্দিন ও হারুন মিয়ার মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে হারুন মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাবার পক্ষ নিয়ে চাচা সাহাব উদ্দিনকে বল্লম দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি এমরান হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬