Logo

কাল স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ার বাজার তালিকাভুক্ত ৩ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৫ অক্টোবর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৬ অক্টোবর, বুধবার । কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ অক্টোবর, বৃহস্পতিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬