Logo

শাহরুখ খানের দুঃসময়ে পাশে দাঁড়ালেন সালমান খান

সালমান খান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সম্পর্কে ফাটল ধরেছিল বেশ কয়েক বছর আগে। সেসব ভুলে আবার বন্ধুত্ব জোড়া লেগেছে শাহরুখ খান ও সালমান খানের। এবার এক বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়ালেন আরেক বন্ধু।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেফতারের খবরে কাজ ফেলে ‘মান্নত’-এ ছুটে যান সালমান খান। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

রোববার রাতে সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িতে চেপে একটি কালো রঙের টি-শার্ট, মাথায় টুপি পরা সালমান কারও সঙ্গে কোনো কথা না বলে সোজা শাহরুখ খানের বাড়ির ভেতরে ঢুকে যান।

শনিবার একটি প্রমোদতরীতে চলা মাদক পার্টি থেকে আরিয়ানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

দীর্ঘ জেরার পর মাদক সেবনের কথা স্বীকার করেন আরিয়ান। এর পরেই গ্রেফতার করা হয় তাকে। আদালত সোমবার পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬