Logo

পুঁজিবাজারে নতুন হিসাব খুলছে বিনিয়োগকরীরা

বিওতে জমা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে আবার নতুন বিও হিসাব বেড়েছে পুঁজিবাজারে। গত মাসে পুঁজিবাজারে নতুন করে ২৭ হাজার বিও হিসাব খুলেছে নতুন বিনিয়োগকরীরা।

৩১ আগস্ট পুঁজিবাজারে বিও হিসাব ছিল  ১৯ লাখ ৭২ হাজার ৬৮৫টি। ৩০সেপ্টেম্বর বিও হিসাব দাঁড়ায় ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ২৭ হাজার  ৫১টি বিও হিসাব বেড়েছে।

সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও হিসাব ২০ হাজার  ২৩৯টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ৬৯৬টিতে। আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৪ লাখ ৬৫ হাজার ৪৫৭টিতে।

আর আগস্ট মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬ হাজার ৫৩৪টি বেড়ে ৪  লাখ ৯৯ হাজার ১১৯টিতে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৯২ হাজার ৫৮৫টিতে।

আগস্ট মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৬৪৩টিতে। আর সেপ্টেম্বর মাসে কোম্পানি বিও ২৭৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১টিতে।

বিনিয়োগকারীদের ২৬ হাজার ৬৪৩টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৩৩২টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৬৭ হাজার ৬৮৯টিতে।

সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের   ১৩০টি বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৮৩টিতে। আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৩৫৩টিতে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬