Logo

দুই দফায় ফ্লাইট পিছিয়ে ওমান গেল টাইগাররা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রাত ১০টা ৪৫ মিনিট ছিল নির্ধারিত সময়  । লণ্ডভণ্ড ওমানের মাস্কট ঘূর্ণিঝড় শাহিনের কারণে । দুই দফায় ফ্লাইট পিছিয়ে রোববার রাত ১টা ২০ মিনিটে বিশ্বকাপ মিশনে ওমানের উদ্দেশে উড়াল দেয় মাহমুদউল্লাহ শিবির। দল রাতেই ওমানে গিয়ে পৌঁছায় ।

গোটা ওমানে ঘূর্ণিঝড় শাহিনে টালমাটাল। লাল-সবুজের যাত্রা নিয়ে এতে শঙ্কা জাগে । পরে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়, যাত্রা বিলম্বিত হচ্ছে না।

আইপিএল পর্ব শেষে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান যোগ দেবেন। ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর পাপুয়া নিউগিনি বাংলাদেশের প্রতিপক্ষ ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬