Logo

ফেনীর ধলিয়াতে শিমুল স্পোর্টস একাডেমীর উদ্বোধন

শিমুল স্পোর্টস একাডেমী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শিমুল স্পোর্টস একাডেমী নামের নতুন একটি ক্রীড়া সংগঠনের যাত্রা শুরু হয়েছে ফেনী সদর উপজেলার ধলিয়াতে। বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা শিমুলের পৃষ্ঠপোষকতায় নতুন এ ক্রীড়া সংগঠনের যাত্রা শুরু হয়।

সম্প্রতি (৩০ সেপ্টেম্বর, ২০২১) ধলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মাস্টার মহিউদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিমুল স্পোর্টস একাডেমীর পৃষ্ঠপোষক এ. কে. এম. সাহিদ রেজা শিমুল, ফেনী সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

নতুন নিবন্ধিত খেলোয়াড়সহ আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রাথমিকভাবে ৭০ জন খেলোয়াড় ফুটবলের জন্য শিমুল স্পোর্টস একাডেমীতে নিবন্ধন করেছেন। স্থানীয় দুইজন কোচের অধীনে তারা প্রশিক্ষণ নেবেন। ভবিষ্যতে ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও বিচরণ করবে শিমুল স্পোর্টস একাডেমী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬