Logo

বন্ড ইস্যুর প্রস্তাব প্রত্যাহার করেছে আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আইএফআইসি ব্যাংক লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর প্রস্তাব প্রত্যাহার করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে বন্ড ইস্যুর আবেদন প্রত্যাহার করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি। এর আগে ব্যাংকটি ১ হাজার কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর ঘোষণা দিয়েছিল। যা গত ২৩ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন করে।

ব্যাংকটি এডিশোনাল টিয়ার-১ মূলধন সহয়তায় ব্যাসেল-৩ এর অধীনে বন্ড ইস্যু করতে চেয়েছিল। ৯০০ কোটি টাকার বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার কথা ছিল। আর বাকী ১০০ কোটি টাকার বন্ড পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করার কথা ছিল।

বিএসইসির কাছে আইএফআইসি ব্যাংক থার্ড নন-কনভার্টেবল কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। এটি ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬