Logo

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পা দিয়ে লিখেন মেয়েটি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ৯ নভেম্বর, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পা দিয়ে লিখেই সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন মেয়েটি। ছবিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে তোলা।

অদম্য সাহস আর প্রবল ইচ্ছা মানুষের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন দৃষ্টান্ত কম নয়। তবে মেয়েটি পা দিয়ে লিখে পরীক্ষা শেষ করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্রে বিষয়টি নজরে আসে। শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করেন মেয়টি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পর্যালোচনা চলছে। কেউ কেউ বলছে তাকে যেন বিশেষ বিবেচনায় পছন্দসই বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনেকে তার জন্য দোয়া করেছেন যাতে করে ঢাকা বিশ্বাবিদ্যালয়ে ভর্তি হতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬