Logo

নিজের গোলটা ১০০ বার দেখেছেন তিনি

দেশ সমাচার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

খেলেন লুক্সেমবার্গের মতো পুঁচকে এক দেশের হয়ে। ক্লাবের ক্ষেত্রেও তা–ই। যে ক্লাবের হয়ে খেলেন, সেটির নাম সাধারণ ফুটবলপ্রেমীদের হয়তো এবারের চ্যাম্পিয়নস লিগের আগে শোনাই হয়নি।

 

মলদোভার সে শেরিফ তিরাসপোলই এবার চমকে দিচ্ছে বারবার। চ্যাম্পিয়নস লিগের অভিষেকেই হারিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে। দ্বিতীয় ম্যাচে চমকের মাত্রাটা আরও বেশি।

 

দ্বিতীয় ম্যাচে চমকের মাত্রাটা আরও বেশি। এবার যে শেরিফের কাছে হেরেছে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ! গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দেয় শেরিফ।

জয়সূচক গোলটা এসেছে লুক্সেমবার্গের মিডফিল্ডার সেবাস্তিয়েন থিলের পা থেকে। প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের অভিষেক মৌসুমে অন্তত টানা দুই ম্যাচ জেতার নজির গড়ল শেরিফ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬