Logo

রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম গ্রেফতার

রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সার্বজনীন সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় ওই মামালায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, রিং আইডি প্রাথমিকভাবে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। পরে তারা এ প্ল্যাটফর্মে বিভিন্ন সার্ভিস যােগ করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেছে।

এ সব সার্ভিসের ভেতরে রয়েছে বৈদেশিক বিনিয়ােগ, কমিউনিটি জবসসহ বিভিন্ন সার্ভিস, যার আড়ালে এ আমানত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ জনগণ এ খাতে বিনিয়ােগ করে।

এর আগেও তাদের করােনাকালীন ডােনেশনের মাধ্যমে জনগণের কাছে থেকে অর্থ সংগ্রহের বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সন্দেহ করা হয়েছিল। বর্তমানে সন্দেহের তালিকায় থাকা বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রােডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছে থেকে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করছিল।

এ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিপুল পরিমাণ আমানত গ্রহণের কোনো অনুমােদন তিনি বা তার প্রতিষ্ঠান গ্রহণ করেনি বলে জানায়। তাদের এ কার্যক্রমের সঙ্গে কারা কীভাবে জড়িত রয়েছে এবং এ বিপুল অর্থ তারা কোথায়, কীভাবে সংরক্ষণ করছে তা বিস্তারিত জানতে তাকে আদালতে পাঠিয়ে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬