Logo

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

বাবাকে কুপিয়ে হত্যা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাজার থেকে বাড়ি ফেরার সময় নিদান মিয়া (৫০) নামে একজন ছেলের হাতে খুন হয়েছেন। শনিবার (০২ আক্টোবর) ভোরে কটিয়াদী পৌরসভার স্বনির্ভর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মাদকাসক্ত ছেলে হৃদয় মিয়াকে (২৩) আটক করেছে।

হৃদয় মিয়া উপজেলার দড়ি-চরিয়াকোনা এলাকার নিদান মিয়ার বড় সন্তান। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কটিয়াদীর স্বনির্ভর বাজার থেকে বাড়িতে ফেরার পথে পূর্ব আক্রোশের জেরে বাবাকে এলোপাতাড়ি কোপায় হৃদয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদয় মিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬