Logo

ইসলামাবাদে নারীদের জন্য বিশেষ মার্কেট

নারীদের জন্য বিশেষ মার্কেট তৈরি হচ্ছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শুধু নারীদের জন্য বিশেষ মার্কেট তৈরি করা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ওই মার্কেটে শুধু নারীরাই ব্যবসা পরিচালনা করতে পারবেন। নারীরা যেন অর্থনীতিতে অবদান রাখতে পারে ।

তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন। শুক্রবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ রশিদ বুধবার ইসলামাবাদ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২তম বার্ষিক বৈঠকে এই ঘোষণা দেন। অক্টোবরের ৩০ মার্কেটটি নিমার্ণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৈঠকে শেখ রশিদ, নারীদের এগিয়ে এসে জীবনের সর্বক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীদের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ।

পাকিস্তানে ইতোমধ্যে মেয়েদের জন্য দুইটি বিশ্ববিদ্যালয় আছে। রাওয়ালপিন্ডিতে মেয়েদের জন্য শিগগিরই আরেকটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬