Logo

তালা ভেঙে ঢাবির হলে শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত থাকলেও তার আগেই শুক্রবার দুপুরে তারা আবাসিক হলে প্রবেশ করেন।

হল প্রশাসনের পক্ষ থেকে তাদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও তাতে তারা কর্ণপাত করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া বলেন, অমর  একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ আমাকে অনুরোধ করলে আমি শিক্ষর্থীদের সঙ্গে কথা বলতে যাই।

তাদেরকে পাঁচ তারিখের আগে হলে না উঠার জন্য অনুরোধ জানাই। কিন্তু তারা হল থেকে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তালা ভেঙেই অমর একুশে হলে প্রবেশ শিক্ষার্থীরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬