Logo

ইন্দো-বাংলা ফার্মার জমি ক্রয়ের ঘোষণা

ইন্দো-বাংলা ফার্মা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মার পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গাজীপুরের ফুলবারি, কালিয়াকৈর ১.৬১২ একর জমি কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির জমি কিনতে ৪ কোটি ২০ লাখ ৬৮ হাজার ৩২০ টাকা ব্যয় হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ ৪৫ লাখ ৭ হাজার টাকা ব্যয় হবে।

ইন্দো-বাংলা ফার্মা ভবিষ্যৎে ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কিনবে। কোম্পানিটি নিজস্ব তহবিলের অর্থ জমি কেনার কাজে ব্যবহার করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬