Logo

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে কিশোর খুন

খুন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রাজধানীর কামরাঙ্গীরচরে কর্মস্থল থেকে ফেরার পথে ছুরিকাঘাতে মো. রিপন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে।  কামরাঙ্গীরচরের রসুলপুরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

রিপন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের প্রয়াত আলম শরীফের ছেলে।  সে রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার একটি শাড়ির দোকানের সেলসম্যান ছিল। সে সপরিবার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে থাকত।

রিপনের বড় ভাইয়ের বন্ধু শুভ মাতবর জানান, রিপন বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিল। এ সময় পূর্ব রসুলপুরে তার বাসার কাছে স্থানীয় আরেক কিশোর তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই কিশোরের মধ্যে ধস্তাধস্তি হয়।

ধস্তাধস্তির একপর্যায়ে রিপনের পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর। ছুরিকাঘাতের পর রিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজন ও স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, কিশোরটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬