Logo

লভ্যাংশ ঘোষণা ইউনাইটেড পাওয়ারের সহযোগীর

UPGD
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ার প্রতি ৪ টাকা ৪০ পয়সা নগদ লভ্যাংশ দেবে।

প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা হিসাবে কোম্পানিটি ১৭৬ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ১৬৪ টাকার লভ্যাংশ দেবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্র জানায়, ইউনাইটেড এনার্জি ইউনাইটেড আশুগঞ্জের ৯২.৪৭ শতাংশ শেয়ারে মালিক। আর ইউনাইটেড পাওয়ার ইউনাইটেড এনার্জির ৯৯ শতাংশ শেয়ারের মালিক। ইউনাইটেড এনার্জি ইউনাইটেড পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬