Logo

ডিএমপি গোয়েন্দা-মতিঝিল বিভাগের এডিসি আফসার উদ্দিন খাঁন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের এডিসি হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আফসার উদ্দিন খাঁন।

দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আফসার উদ্দিন খাঁন জানান, ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের মতিঝিল জোনাল টিমে যোগ দিয়েছেন তিনি। চৌকস এই পুলিশ কর্মকর্তা চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ) এর সদস্য নির্বাচিত হন তিনি।

দেশ সমাচারের সাথে আলাপকালে চাঁদপুরের এই কৃতি সন্তান বলেন, দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই আজীবন। এসময় নতুন জায়গায় সফলতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

মোঃ আফসার উদ্দিন খাঁন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিরামপুর বাজারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬