Logo

ইসলামী ব্যাংক খুলনা জোনের উদ্যোগে শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনা জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর মো: মুজাহিদুল ইসলাম চৌধুরী।

খুলনা জোনপ্রধান মো: আব্দুস সালামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শামসুদ্দোহা। খুলনা জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬