Logo

প্রধানমন্ত্রীর জন্মদিনে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন

সংবাদ সম্মেলন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ সারাদেশে একদিনের বিশেষ ক্যাম্পেইনে ৭৫ লাখ ডোজ করোনা টিকা দেয়া হচ্ছে।

সকাল ৯টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই ক্যাম্পেইনে অগ্রাধিকার পাচ্ছেন ২৫ বছর বা তারচেয়ে বেশি বয়সীরা। তবে যারা এরইমধ্যে নিবন্ধন করেছেন তাদেরকেই আগে এসএমএস দেয়া হবে।

গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের এই ক্যাম্পেইনে ভ্যাকসিন দেয়া হবে না। টিকা নেয়ার সময় জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড নিয়ে যেতে বলা হয়েছে। আজ যারা প্রথম ডোজ টিকা নেবেন অক্টোবরের ২৮ তারিখে দ্বিতীয় ডোজ পাবেন তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬