Logo

দর পতনের শীর্ষে দেশ গার্মেন্টস লিমিটেড

দেশ গার্মেন্টস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড । আজ কোম্পানিটির দর ১৯ টাকা ৮০ পয়সা  বা ৭.৮১ শতাংশ কমেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ২৩৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৩৬ বারে ১ লাখ ৩৭ হাজার  ৩৫৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩১ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের ১ টাকা ৪০ পয়সা বা ৬.৩৩ শতাংশ দর কমেছে।তালিকার তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের ৪ টাকা ৯০ পয়সা বা ২.৮৫ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো  হচ্ছে- ইভিন্স টেক্সটাইল, লিবরা ইনফিউশন, দুলামিয়া কটন, বিডি মনোস্পুল, মিথুন নিটিং, শাহজিবাজার পাওয়ার ও নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬