Logo

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ২ মিউচ্যুয়াল ফান্ড

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এর লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ফান্ড দুইটি ১৫ সেপ্টেম্বর নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফান্ডগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৩ সেপ্টেম্বর  পর্যন্ত পাঠানো হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬