Logo

আইনজীবী তালিকাভুক্তির চুড়ান্ত ফল প্রকাশ

বার কাউন্সিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। এর ফলে উত্তীর্ণরা সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন।

এর আগে ৩১ আগস্ট থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ধাপে ধাপে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলে ৫ হাজার ৯৭২ জন উত্তীর্ণ  হয়েছেন।

গত ২৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬