Logo

অভিজাত এলাকায় গাড়ি নিয়ে ঢুকলে দিতে হবে ট্যাক্স

রাজধানি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর গুলশান-বারিধারার মতো অভিজাত এলাকায় গাড়ি নিয়ে ঢুকলে বাড়তি ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, গাড়ির সংখ্যা অনেক বেড়েছে। গুলশান-১ থেকে গুলশান-২ নম্বর, কাকলি থেকে গুলশান কিংবা বারিধারা, শুধু গাড়ি আর গাড়ি।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর মালিবাগ-খিলগাঁও এলাকায় আয়োজিত পদযাত্রায় মেয়র এ ঘোষণা দেন। গণপরিবহণ ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি প্রতিপাদ্যে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মেয়র বলেন, একেকটি পরিবারের মা-বাবা, ছেলে-মেয়ে—প্রত্যেকের গাড়ি আছে। গাড়ির ভিড়ে যানজট হচ্ছে, মানুষ গালিগালাজ করছে। তাই অভিজাত এলাকার সড়কে গাড়ি নিয়ে ঢুকলে ট্যাক্স দিতে হবে।’

তিনি বলেন, ফুটপাত তৈরির পরের দিনই তা দখল হয়ে যাচ্ছে। এই দখলের নেপথ্যে সবাই জড়িত। তিনি বলেন, ফুটপাত দখলের বিষয়ে থানা-পুলিশকে বললে পুলিশ বলে, তারা করে না।

রাজনৈতিক নেতা ও কাউন্সিলর সেখানে জড়িত। কাউন্সিলরকে বললে তারা বলেন, সেখানে পুলিশ জড়িত। একধরনের চক্রাকার খেলা চলছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬