Logo

ইসলামী ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

শরীআহ পরিপালন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকাস্থ করপোরেট শাখাসমূহের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ২৫ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য মো. হারুনুর রশীদ। 

হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার প্রধান একেএম শহীদুল হক খন্দকারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। ব্যাংকের ঢাকাস্থ করপোরেট শাখাসমূহের প্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬