Logo

শিঘ্রই খুলবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়

(ইউজিসি)
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২৪ সেপ্টেম্বর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা ইউজিসি দুটি শর্ত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাকার্যক্রম পুনরায় চালু করার অনুমতি দিয়েছে।

শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস ও পরীক্ষাসহ শিক্ষাকার্যক্রম চালু করতে পারবে।

১) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ইতোমধ্যে কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছে অথবা টিকা গ্রহণের জাতীয় পরিচয়পত্র দিয়ে জাতীয় সুরক্ষা সেবা পোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে।

২) ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থী, যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদের ওয়েবলিংক (https://univacuge.gov.bd) এ টিকা গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করে থাকলে এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষা সেবা ওয়েবপোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের নিবন্ধন করে থাকলে ক্লাসে অংশ নিতে পারবে।

আগামী ২৭ সেপ্টেম্বরের পর যে কোনো সময় থেকে সরকারি বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন করতে বলেছে।

এজন্য সরকার শিক্ষার্থীদের বয়স এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের শর্তও শিথিল করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬