Logo

ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল হক নতুন কারা মহাপরিদর্শক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হককে নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সেনা কর্মকর্তা আনিসুল হককে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আনিসুল হক বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিকের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬