Logo

সূচকের পতনে কমেছে লেনদেনও

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৯৮ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে।

ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট কমে ২১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬