Logo

সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে

টিকার চতুর্থ ডোজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও পঞ্চাশ লক্ষ ডোজ ভ্যাক্সিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের ওই ভ্যাক্সিন দেশে এসেছে। প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাক্সিনগুলো গ্রহণ করেন। স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা, পিআরও মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৯৯ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। টএর আগে মোট তিন কোটি ডোজ টিকা কিনতে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছে সরকারের। এছাড়া কোভ্যাক্সের আওতায়ও সিনোফার্মের টিকা বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ। এখন মূলত চীনের তৈরি সিেনাফার্মের ওই টিকার ওপর ভিত্তি করেই দেশে গণটিকা কার্যক্রম চলছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬