Logo

চাঁপাইনবাবগঞ্জে রূপালী ব্যাংকের বালিয়াডাঙ্গা উপশাখা উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে রূপালী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় রূপালী ব্যাংক লিমিটেডের ৩য় উপশাখা হিসেবে বালিয়াডাঙ্গা উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার উপশাখাটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়্যালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম কাজী আবদুর রহমানের সভাপতিত্বে জিএম মো. মজিবর রহমান, গোলাম মর্তূজা, সালমা বানু , শচীন্দ্র নাথ সমাদ্দার, ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক এ আজম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং ডিজিএম এমএমজি তোফায়েলসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬