Logo

ম্যান সিটির বড় জয়

ম্যানচেস্টার সিটি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি । তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এর আগের ম্যাচেই তারা আরবি লাইপজিগকে উড়িয়ে দিয়েছে ৬-৩ গোলের ব্যবধানে।

এক ম্যাচ পর প্রতিপক্ষের জালে আবারো আধডজন গোল দিলো পেপ গার্দিওলার দল। এবার প্রতিপক্ষের নাম ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ওয়াইকম্ব ওয়ান্ডারার্স। তাদের বিপক্ষে জয় পেতে কষ্টই হয়নি ইংলিশ চ্যাম্পিয়নদের।

একইদিন ইএফএল কাপের আরেক ম্যাচে নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন তাকুমি মিনামিনো, অন্য গোলটি ডিভক অরিগির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬