Logo

দ্বিতীয় সংসার গড়লেন ইভা রহমান

ইভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মাহফুজুর রহমানের সাথে বিচ্ছেদের পর সংগীতশিল্পী ইভা রহমান আবারও বিয়ে করেছেন। তার বিয়ের বিষয়টি নিশ্চিত করে কণ্ঠশিল্পী রবি চৌধুরী। ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সনদ হাতে পান ইভা। দু’দিন পরই পারিবারিকভাবে সোহেল আরমানকে বিয়ে করেন তিনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইভার স্বামী নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে, পেশায় ব্যবসায়ী।

এখন থেকে তার নামের শেষে রহমানের পরিবর্তে আরমান ডাকার জন্য সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করেছেন ইভা। নতুন বরের নামের শেষাংশ নিয়েই তিনি এই নামটি রেখেছেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিয়ে করেন কণ্ঠশিল্পী ইভা। এ বছরের ৪ জুন তাদের বিচ্ছেদ হয়ে যায়। আলোচিত সংগীতশিল্পী ইভার এখন পর্যন্ত ৩০টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬