Logo

করোনা সচেতনতায় এইউবি’র শিক্ষার্থীদের কার্যক্রম

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থীরা করোনাভাইরাসের ভয়াবহতা থেকে জনসচেতনতা বাড়াতে ক্যাম্পেইন পরিচালনা করেছ। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির সমাজ বিজ্ঞান ও নৃ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এইউবির স্থায়ী ক্যাম্পাস সংলগ্ন আশুলিয়া এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষে কার্যক্রম চালায় শিক্ষার্থীরা।

এসময় মানুষের মাঝে টি শার্ট এবং মাস্ক বিতরণ করেন শিক্ষার্থীরা। সচেতনতামূলক এই কার্যক্রমে উপস্থিত ছিলেন এইউবি রেজিস্ট্রার এনামুল হক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সায়েদা আক্তার। সমাজবিজ্ঞান ও নৃ বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের উদ্যোগে পরিচালনা করা হয় এই ক্যাম্পেইন।

এসময় শিক্ষার্থীরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ থেকেই এ কার্যক্রম পরিচালনা করেছেন তারা। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখা হবে বলে জানান তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬