Logo

ঢাকায় পৌঁছাল সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

টিকার চতুর্থ ডোজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আজ শনিবার সিনোফার্মের করোনার টিকার আরেকটি চালান আসবে ঢাকায়। এ চালানে ৫০ লাখ টিকা পাঠাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার চীনের দূতাবাস।

এরই মধ্যে চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৫০ লাখ টিকা নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন।

প্রথম দফায় দিয়েছে পাঁচ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ছয় লাখ ডোজ। পরে গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে।

১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে।

এ ছাড়া ১০ সেপ্টেম্বর ঢাকায় আসে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬