Logo

করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে এবি ব্যাংক লিমিটেড

মানুষের পাশে এবি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সম্প্রতি বগুড়ায় কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত দেড় হাজার দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে এবি ব্যাংক লিমিটেড। এসব অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ব্যাংকটি। দেশের শীর্ষস্থানীয় এবং বৃহৎ এনজিও টিএমএসএস-এর মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এবং টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. হোসনে-আরা বেগম বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬