Logo

৫০ লাখ টাকা জরিমানা গুনছে এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংকের লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে বেসরকারি খাতের ব্যাংক এনআরবিকে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির এমডি বরাবর পাঠানো হয়েছে।

পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ারদর গত বছরের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৯ টাকা থেকে গত ১৪ জুন ২১৫ টাকায় ওঠে। এক বছরে শেয়ারটির দর বেড়েছিল সাড়ে ৭গুণ।

অস্বাভাবিক এ দরবৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি ব্যাংক জড়িত ছিল বলে প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর পর তদন্ত শুরু হলে এনআরবি ব্যাংক বীমা কোম্পানিটির শেয়ার বিক্রি করতে শুরু করে। এতে দরপতন শুরু হয় শেয়ারটির। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৩১ টাকা ২০ পয়সায় কেনাবেচা হয়।

বিধি ভঙ্গ করে বিনিয়োগ করার কারণে কারণে ২৬(ক)(৩) ধারার আওতায় প্রায় ৫০ লাখ টাকা জরিামা করা হয়েছে। উক্ত লংঘন অব্যাহত থাকলে প্রথম দিনের পর থেকে প্রত্যেক দিনের জন্য অতিরিক্ত অনধিক ৫০ হাজার টাকা জরিমানা আরোপিত হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬