Logo

গণমানুষের নেতা আখ্যা পেলেন চীনের প্রেসিডেন্ট

চীন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি চীনের প্রেসিডেন্টকে গণমানুষের নেতা হিসেবে আখ্যা দিলেন। তিনি বলেন, বিশাল জনসংখ্যার দেশ হওয়া স্বত্ত্বেও চীনের পক্ষে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে।

যার মূল কারণ- শি জিনপিংয়ের যোগ্য নেতৃত্ব। এসময়- করোনা মহামারি, সীমান্ত সংঘাত, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্টের কার্যকর পদক্ষেপের কথা উল্লেখ করেন পাক প্রেসিডেন্ট।

যেভাবে করোনা মোকাবেলার মাধ্যমে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসেছে চীন, তা অনন্য উদাহারণ। চীনের বিভিন্ন উদ্যোগের কারণে বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬