Logo

ফারইস্ট লাইফের এমডিকে অপসারণ

ফারইস্ট লাইফের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুল আলোচিত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বুধবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিটিকে পাঠিয়েছে আইডিআরএ ।

চিঠিতে পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ মুখ্য নির্বাহী নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। এসময়ে কোম্পানির মুখ্য নির্বাহীর অব্যবহিত পরের পদের ব্যক্তিকে মুখ্য নির্বাহীর পদে চলতি দায়িত্ব প্রদান করতে বলা হয়েছে।

আইডিআরএ পরিচালক শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম, বীমা পলিসি গ্রাহক ও বীমাকারীর স্বার্থের জন্য ক্ষতিকর ও পরিপন্থী কর্মকাণ্ড কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ ছাড়াও হেমায়েত উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখা এবং মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। একইসঙ্গে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে বলে কর্তৃপক্ষের নিকট তথ্য রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬