Logo

প্রতিদিন ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বন্ধ থাকবে সিএনজি স্টেশন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুতের পিক আওয়ার বিবেচনায় এখন থেকে বন্ধ থাকবে সিএনজি স্টেশন। আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৬টা থেকে কার্যকর হবে এ নিয়ম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিদ্যুতের পিক আওয়ার বিবেচনায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়। পরে সিএনজি স্টেশন মালিক সমিতির ৬ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেয়া হলে নতুন করে সরকার ৪ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬