Logo

সূচকের বড় পতন : দর কমেছে ৩০০ কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬১১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, দর কমেছে ৩০০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

ডিএসইতে ২ হাজার ৯৭ কোটি ৪১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৬ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৪০ কোটি ৫৩ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৮৫৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, কমেছে ২২৭টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩ লাখ টাকার সিকিউরিটিজ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬