Logo

দাবানলে পুড়ছে স্পেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

গত এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল । সেখানকার বহু লোক প্রাণ বাঁচাতে বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছেন । আগুন নিয়ন্ত্রণে আন্তে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের ।

এখন পর্যন্ত প্রায় ছয় হাজার হেক্টর বনভূমি শুরু হওয়া এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে । বিশেষজ্ঞদের শঙ্কা এভাবে চলতে থাকলে আগামী কয়েক দিনে দ্বিগুণ হতে পারে । শুধু তাই নয়, বনভূমির পার্শ্ববর্তী শহরগুলো থেকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে হয়েছে কমপক্ষে দুই হাজার মানুষকে।

প্রায় ৫০০ অধিবাসীকে ক্ষয়ক্ষতির আশঙ্কায় জুব্রিক শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সরানো হয়েছে এক হাজার বাসিন্দাকে পর্যটনের জন্য বিখ্যাত শহর এস্তেপনা থেকে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬