Logo

ডেঙ্গি রোগী ছাড়াল ১৪ হাজার

ডেঙ্গি রোগী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দিনদিইন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি। চলতি বছরে শনাক্ত রোগী ছাড়িয়েছে ১৪ হাজার।

২৪ ঘণ্টায় দেশে আরও ৩২১ জন ডেঙ্গি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই ২৪৬ জন।

ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৭৫ জন। আগের দিন শনাক্ত হয় ৩১৯ জন। সব মিলিয়ে চলতি বছরে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি মাসেই তিন হাজার ৮৬৫ জন ডেঙ্গি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা এক হাজার ২৭১ জন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬