Logo

ওটিসি ফেরা ৪ কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধির তদন্ত হবে

রোড শো
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ওটিসি ফেরা তমিজউদ্দিন, মনোস্পুল, পেপার প্রসেসিং এবং মুন্নু ফেব্রিকসের শেয়ারের মূল্য বৃদ্ধির তদন্ত করা হবে। মূল বোর্ডে ফেরত আসা এই ৪ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয় খতিয়ে দেখবে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

পুঁজিবাজার  নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইকে এই নির্দেশ দিয়েছে।

বিএসইসির নির্দেশনায়, মূল্য বৃদ্ধির কারণের খতিয়ে দেখার পাশাপাশি কোম্পানি ৪টির প্রকৃত অবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে ডিএসইকে। আগামী ২০ কার্যদিবসের মধ্যে বিএসইসির কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ডিএসইকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬