Logo

এনআরবি ব্যাংকের আইপিও ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট

এনআরবি ব্যাংকের আইপিও
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এনআরবি ব্যাংক লিমিটেড আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে নিয়োগ প্রদান করেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহিউদ্দিন মোল্লা নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় থাতাইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, শাহজালাল ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬