Logo

আজ শেখ রেহানার জন্মদিন

শেখ রেহানার জন্মদিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্যের হাতে বাবা শেখ মুজিবুর রহমান ও মা ফজিলাতুন নেছা মুজিব এবং তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যরা নিহত হন। তবে সেই সময় বেলজিয়ামে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।

মা-বাবা ও স্বজনহারা দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা পরবর্তীতে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। এরপর শেখ রেহানা ভারত থেকে লন্ডনে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। অন্যদিকে, শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের হাল ধরেন।

১৯৭৭ সালের জুলাই মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শফিক আহমেদ সিদ্দিকের সঙ্গে শেখ রেহানার বিয়ে হয় লন্ডনের কিলবার্নে। শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ছিলেন। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি শুধু বঙ্গবন্ধুর কন্যাই নন ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও দুই কন্যা টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকের গর্বিত মা। রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলেও নির্মোহ শেখ রেহানা সবসময় পেছনেই থেকেছেন বড় বোন শেখ হাসিনার প্রাণশক্তি হিসেবে।

শেখ রেহানার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতাকর্মীরা শুভেচ্ছা বার্তা শেয়ার করছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬